গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমিতে বসবাসরত ভূমিহীনদের ঘরের ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে মনোয়ারা বেগম ও মোশারফকে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। ৯৯৯ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনর্চাজ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। শনিবার ফুলবাড়িয়া ইউনিয়নের বাসাকৈর এলাকায় এ ঘটনা ঘটেছে।